Web Analytics
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে রোববার ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। তার নাম নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় অতিরিক্ত যাচাইয়ের জন্য তাকে থামানো হয়। পরে যাচাই শেষে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, ইমিগ্রেশনে ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ায় তার নাম ওই তালিকায় শনাক্ত হয়। সূত্রের বরাতে বলা হয়, প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা থেকে তার নাম আগেই মুছে ফেলা হলেও, অভিবাসন বিভাগের তালিকায় তা হালনাগাদ হয়নি।

ঘটনা নিয়ে ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তার নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কারণ ও তথ্য হালনাগাদে বিলম্বের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।