Web Analytics
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে যে তেহরানসহ বিভিন্ন শহরে হামলার পর ইসরাইলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ইসরাইলি বিমানবাহিনী প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূখণ্ডের দিকে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর পরপরই বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। আইডিএফ জানায়, তারা হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানতে প্রস্তুত।

দিনের শুরুতে ইরানের শহরগুলোতে হামলার পর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।