Web Analytics
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে আজ মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করবে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী দাম বেড়েছে, তবে সরকার জনগণকে কিছুটা স্বস্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। এই মজুদ দিয়ে ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ সম্ভব। এপ্রিল মাসে আরও দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসবে বলে জানানো হয়েছে।

মনির হোসেন জানান, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়। জ্বালানি সাশ্রয়ে সরকার সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো ও অনলাইন ক্লাস চালুর মতো পদক্ষেপ বিবেচনা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।