Web Analytics
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় ভিডিও বার্তায় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজান মাসে রোজা রাখার তৌফিক দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি এবং আকাশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার ঈদ উদযাপিত হবে।

তিনি বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি সংযম, তাকওয়া ও কল্যাণের বার্তা নিয়ে আসে। তিনি জীবিত ও মৃত সবার জন্য আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি হিংসা ও প্রতিহিংসা থেকে মুক্ত সমাজ গঠনের জন্য দোয়া করেন।

বার্তার শেষে শফিকুর রহমান বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সম্মানের জন্য দোয়া করেন এবং দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।