Web Analytics
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার অভিযানে ৪৩২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রোববার পরিচালিত এ অভিযান ঢাকার মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে চালানো হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সবচেয়ে বেশি ৯৩৬টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এরপর ট্রাফিক-মিরপুরে ৮৭০টি, উত্তরা বিভাগে ৭৪৩টি এবং ওয়ারী বিভাগে ৭৩২টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৪৬৪টি, তেজগাঁওয়ে ২৪১টি, লালবাগে ২০১টি এবং রমনায় ১৩৫টি মামলা করা হয়। এসব মামলায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল অন্তর্ভুক্ত ছিল।

অভিযানকালে ৮০৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।