Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্যের কারণে ইরানের রাজধানী তেহরানের এক দোকানি ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতিটির সৃষ্টি হয়। ওই দোকানি শুকনো ফল ও ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনলাইনে অনেকেই দোকানির মুখের গড়নের সঙ্গে নেতানিয়াহুর চেহারার তুলনা করতে শুরু করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও তা তার ব্যবসার জন্য ইতিবাচক হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাদৃশ্যের কারণে ক্রেতাদের একটি অংশ তার দোকান এড়িয়ে চলছেন এবং অনেকে সেখানে যাওয়া ও পণ্য কেনা বন্ধ করেছেন।

দোকানি বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কিন্তু এ কারণে তাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং ক্রেতা না আসায় তিনি ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও তিনি জানান। ইরান ও ইসরাইলের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ঘটনাটি সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।