Web Analytics
বিবিসি জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ নেয়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার জরুরি ভিত্তিতে নিরাপত্তা বিষয়ক ‘কোবরা’ কমিটির বৈঠক আহ্বান করেছেন, যেখানে তিনি সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

লন্ডন আশঙ্কা প্রকাশ করেছে যে ইরানে এই হামলা পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত সংঘাত উসকে দিতে পারে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য চায় না এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিক। তিনি আরও জানান, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার।

ইরান ও ইসরাইলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।