Web Analytics
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে যমুনা সেতু সাইটের জমি ইজারা দেওয়া হবে।

কর্তৃপক্ষ বলেছে, প্রস্তাবিত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনে সহায়ক হবে। একই সভায় সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সৌর প্যানেল স্থাপন অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাবও অনুমোদিত হয়। এ উদ্যোগকে সরকারের সবুজ কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বোর্ড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহত্তর স্থাপনা নির্মাণ, রক্ষণাবেক্ষণ, দক্ষতা উন্নয়ন ও গবেষণার জন্য সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্থাপনও অনুমোদিত হয়েছে। বোর্ড চেয়ারম্যান শেখ রবিউল আলম গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।