Web Analytics
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হোসেইন ফাদরান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। ইস্পাহানের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত সংবেদনশীল এবং গোপন তথ্য মোসাদের কাছে পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুপ্রিম কোর্টে রায় চূড়ান্ত হওয়ার পর দণ্ড কার্যকর করা হয়।

কর্তৃপক্ষের অভিযোগ, আর্থিক লাভের আশায় ফাদরান মোসাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি সামরিক স্থাপনা, জনবল এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তার গ্রেপ্তার, বিচার বা মৃত্যুদণ্ড কার্যকরের সময় সম্পর্কে প্রতিবেদনে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

তার বাড়িতে তল্লাশি চালিয়ে অতি গোপনীয় তথ্যসংবলিত একটি নোটবুক উদ্ধারের দাবি করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ফাদরানের পাঠানো তথ্য ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো সম্ভব ছিল। প্রতিবেদনে তথ্যের উৎস হিসেবে ওয়াইনেট নিউজের নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।