Web Analytics
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ সিন্ডিকেট গঠন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অপরাধ করলে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে।

জালাল উদ্দিন বলেন, জনগণ তাকে সেবা করার জন্য ভোট দিয়েছেন, তাই তিনি কারও ব্যক্তিগত স্বার্থে কাজ করবেন না। টাকার বিনিময়ে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের আস্থা বজায় রাখতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।