Web Analytics
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে মাদক কারবারিরা রাস্তার পাশে একটি টয়োটা নোয়া মাইক্রোবাস ফেলে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। শনিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্দেহজনক টয়োটা নোয়া মাইক্রোবাসটির গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া শুরু করে। একপর্যায়ে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা কৌশলে মাইক্রোবাসটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে।

মাসুদ আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযান চালাচ্ছে। সরবরাহ, পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ব্রিফিংয়ে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।