Web Analytics
ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

গুতেরেস বলেন, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, অর্থাৎ পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে।

এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে যখন ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার খবর পাওয়া গেছে এবং আন্তর্জাতিক মহলে সম্ভাব্য বৃহত্তর সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।