গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় অন্তত ৭৩ হাজার ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫৫০ জন। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩১ জন নিহত এবং ৩ হাজার ৩০৯ জন আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ১৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১২ হাজার ৫৩২ জন আহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি বাহিনী ২৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে, যাদের মধ্যে ৯ হাজার ২৯৯ জন এখনো কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ২৪৪ জনকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটক হিসেবে রাখা হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারাগারে অন্তত ৯০ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে চলমান অভিযান, গণগ্রেপ্তার ও বন্দিদের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে।