ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী, বুধবার সকালে সাডা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়।
হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কারাইয়েল’ মডেলের ড্রোনটি সাডা প্রদেশের ওপর শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। এ সময় ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে তিনি জানান।
ইয়াহিয়া সারে বলেন, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে। কেউ সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন এবং এটিকে তাদের বৈধ অধিকার হিসেবে বর্ণনা করেন।