Web Analytics
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান অবস্থায় তারা বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই।

ইরান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তবে ফিফাকে তাদের জায়গা পূরণ করতে হবে। নিয়ম অনুযায়ী, যে মহাদেশের দল সরে দাঁড়ায়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফলে এশিয়া থেকেই নতুন দল নির্বাচনের সম্ভাবনা বেশি। আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের নাম। ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপের রানার-আপ বা যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দলকে সুযোগ দেওয়া যেতে পারে।

এশিয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আমিরাতের সম্ভাবনা বেশি হলেও ইরাকও আলোচনায় রয়েছে। চলতি মাসে তাদের প্রতিপক্ষ হতে পারে বলিভিয়া বা সুরিনাম। ফিফা চাইলে সরাসরি ইরাককে বিশ্বকাপে জায়গা দিতে পারে, সে ক্ষেত্রে প্লে-অফে ইরাকের বদলে খেলতে হতে পারে আমিরাতকে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।