Web Analytics
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইল সরকারের অবৈধ নীতি ও পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাত ও দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের সামনে এসব নীতি ও পদক্ষেপ স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে।

সাফাদি বলেন, শিশু হত্যা, বিদ্যালয় ধ্বংস এবং বেসামরিক মানুষকে অনাহারে রাখার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদী কণ্ঠ জোরালো হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরাইলের মুখপাত্ররা ইতিহাস বিকৃত করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে মরিয়া প্রচার চালাচ্ছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, তারা জাতিসংঘ, মানবিক সহায়তা সংস্থা ও আন্তর্জাতিক নেতাদেরও নিশানা করছেন।

জর্ডান দখলদারিত্বের অমানবিকতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং ইসরাইলের সম্প্রসারণবাদ নিয়ন্ত্রণে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের চেষ্টা চালিয়ে যাবে বলে জানান সাফাদি। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, ফিলিস্তিনিদের ওপর অবিচার, নিপীড়ন ও বঞ্চনা এবং আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার জন্য ইসরাইল সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। এসব সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।