Web Analytics
বাংলাদেশের তৈরি পোশাক খাত এখনো আমদানিকৃত কটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, ফলে নন-কটন উপকরণ ও পণ্য বহুমুখীকরণে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউএসডিএর তথ্য অনুযায়ী, স্থানীয় চাষিরা বার্ষিক তুলার চাহিদার ২ শতাংশেরও কম সরবরাহ করেন; বাকি ৯৮ শতাংশ উজবেকিস্তান, ভারত, ব্রাজিল, বেনিন ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়। এনবিআরের হিসাবে, তুলা আমদানিতে বছরে প্রায় ৫০০ কোটি ডলার ব্যয় হয়।

ইপিবি ও আইটিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৭২ দশমিক ৭ শতাংশ কটননির্ভর, যা বৈশ্বিক গড় ৪১ দশমিক ৬ শতাংশের প্রায় দ্বিগুণ। অন্যদিকে, পোশাক রপ্তানিতে ম্যান-মেড ফাইবারের অংশ ২০১৬ সালের ১১ দশমিক ৩ শতাংশ থেকে ২০২৫ সালে প্রায় ১৭ শতাংশে উঠেছে। উদ্যোক্তারা বলছেন, তীব্র প্রতিযোগিতাপূর্ণ কটন পণ্যের তুলনায় নন-কটন ও সিনথেটিক পোশাকে দাম এবং মুনাফার সুযোগ বেশি।

খাতসংশ্লিষ্টরা মনে করেন, ম্যান-মেড ফাইবার, সিনথেটিক ও টেকনিক্যাল পোশাকে সক্ষমতা বাড়াতে পরিকল্পনা, অবকাঠামো, দক্ষ জনবল, নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ একসঙ্গে প্রয়োজন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ফিলামেন্ট ইয়ার্ন দেশে উৎপাদন সম্ভব না হওয়ায় আপাতত চীন ও ভারত থেকে আমদানি করতে হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।