Web Analytics
‘বাঙালি মুসলমানের হজযাত্রা; ঐতিহাসিক প্রেক্ষাপট ও আদি চালচিত্র’ শিরোনামের নতুন বইটি বাঙালি মুসলমানের হজসাহিত্যের বিকাশ ও প্রাচীন হজযাত্রার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছে। এতে আশকোনা হজ ক্যাম্পের আবেগঘন বিদায় দৃশ্য থেকে শুরু করে শতবর্ষ আগের অনিশ্চিত যাত্রার তুলনা টানা হয়েছে। বইটিতে মোহাম্মদ বদরুদ্দোজা ও ইয়াসিন আলী সরকারের প্রারম্ভিক ভ্রমণবৃত্তান্তের উল্লেখ আছে, যেগুলো ফোর্ট উইলিয়াম যুগের গদ্যভাষার প্রভাবে রচিত। খান বাহাদুর আহছানউল্লাহর ১৯২১ সালের ‘হেজাজ ভ্রমণ’ তুলনামূলকভাবে স্বতন্ত্র ভাষাশৈলী ধারণ করেছে।

প্রথম অধ্যায়ে কাবাঘর নির্মাণ, হজের উৎপত্তি ও ‘হজকোষ’ সংযোজন করা হয়েছে। পরবর্তী অধ্যায়ে হজযাত্রার পথ, হাজিদের সংখ্যা ও সামাজিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেখানে ১৯১৩–১৪ ও ২০২৩ সালের তথ্য উল্লেখযোগ্য। বইটিতে ১৯১৪ সালের হজ ব্যয়ের বিশদ হিসাব, মক্কা-মদিনার উন্নয়নে বাংলার মুসলিম শাসকদের অবদান এবং আরবের রাজনৈতিক পরিবর্তনের প্রভাবও আলোচিত হয়েছে।

শেষাংশে ১৯৩৫ সালের কলকাতা হজ কমিটির ঘোষণাপত্র, ১৯২০ থেকে ২০২৫ সালের ব্যয়ের তালিকা ও পুরোনো নথিপত্র সংযোজন বইটিকে গবেষণার জন্য মূল্যবান করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।