Web Analytics
নতুন পে-স্কেল ঘোষণার অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসিআই। সংগঠনটির আহ্বায়ক মো. ফজলুল হক মঙ্গলবার সকালে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ সভার আয়োজন করা হয়।

ফজলুল হক বলেন, পে-স্কেল অনুমোদনের পর নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, পে-স্কেলের সঙ্গে পণ্যমূল্য বৃদ্ধির কোনো সম্পর্ক নেই—এ বিষয়ে মানুষকে আশ্বস্ত করতে ব্যবসায়ীদের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া উচিত। ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা ও আমদানিকারক প্রতিনিধিরা বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলে দাম বাড়ার সুযোগ নেই; তবে জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বাধা ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ না হলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হবে।

সভায় উৎপাদনমুখী কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি, এলসি-সংক্রান্ত জটিলতার সমাধান, মিলগেটসহ পাইকারি ও খুচরা বাজারে মূল্য তদারকি এবং সরবরাহ পর্যায়ে হয়রানি বন্ধের দাবি ওঠে। ফজলুল হক বলেন, সভার পর্যবেক্ষণ সরকারকে জানানো হবে এবং তাঁর তিন মাসের সময়সীমায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।