Web Analytics
সুন্দরবনে অবৈধভাবে মধু সংগ্রহের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী টহল ফাঁড়ির সদস্যরা পিনমারি খাল এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়। পরে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা। পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, নিষেধাজ্ঞা চলাকালে তারা অবৈধভাবে বনভূমিতে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। তবে আটক মৌয়ালদের দাবি, বনবিভাগের কথিত দালাল জালাল মোল্লার সঙ্গে অর্থের বিনিময়ে চুক্তি করেই তারা প্রবেশ করেছিলেন। এসিএফ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে ১ জুন থেকে তিন মাসের জন্য বনভূমিতে প্রবেশ ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।