Web Analytics
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন। শাহজাহানপুরে তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব দিয়েছিল, আর সংবিধান সংস্কার কমিশন উচ্চকক্ষে পিআর পদ্ধতির সুপারিশ করেছিল। এই পদ্ধতিতে কোনো দলের একক নিয়ন্ত্রণ থাকবে না এবং বিভিন্ন দলের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবিতে জনগণ রাজপথে থাকলেও সরকার সেই দাবিকে গুরুত্ব দিচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, সরকার ফ্যাসিবাদী পথে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি বিরোধীদলের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন, যারা সংস্কার ইস্যুতে কার্যকর ভূমিকা না রেখে নীরবে মহিলা প্রার্থীর তালিকা জমা দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডা. মাওলানা সৈয়দ হাফিজুর রহমান এবং উপস্থিত ছিলেন নগর দক্ষিণের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।