Web Analytics
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তানে দেশটির বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি স্থানে এই হামলা চালানো হয় বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হামলাগুলোকে সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট অভিযান হিসেবে বর্ণনা করা হয়।

পাকিস্তানের দাবি, লক্ষ্যবস্তু দুটি স্থানে ভারতীয় মদতপুষ্ট বলে বর্ণিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যদের ঘাঁটি ছিল। হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও জানায় ইসলামাবাদ। বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলে দাবি করেছে দেশটি।

পাকিস্তান বলছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি অব্যাহত রয়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে বলে ইসলামাবাদের দাবি। আফগান মাটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাবুলকে বারবার আহ্বান জানিয়েছে পাকিস্তান, তবে আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।