Web Analytics
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে শত শত মানুষ ভিড় করছেন নেদা মোহাম্মদ কাদরির বাড়িতে, যিনি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক বা কবিরাজ বলে দাবি করেন। তিনি পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে ক্যান্সার ও থ্যালাসেমিয়া সারানোর কথা বলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই কাদরি প্রতিদিন শত শত রোগী দেখেন, যাদের অনেকেই শেষ আশায় তার কাছে আসছেন। তবে অনেক পরিবার অভিযোগ করেছে, অর্থ ও পশু নেওয়ার পরও কোনো উন্নতি হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রতি বছর ২৪ হাজারের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং ১৭ হাজারের বেশি মারা যান। হাসপাতাল, চিকিৎসক ও সরঞ্জামের অভাবের পাশাপাশি ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্যব্যবস্থা আরও দুর্বল হয়েছে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় উন্নত চিকিৎসা ও ওষুধের প্রবেশও বাধাগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কবিরাজি চিকিৎসা বা অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার বিপজ্জনক হতে পারে। তারা বলেন, এসব আধ্যাত্মিক পদ্ধতি মানসিক সান্ত্বনা দিতে পারে, কিন্তু আধুনিক চিকিৎসার বিকল্প নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।