Web Analytics
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের লবণচাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ঢাকায় মানুষ এক কেজি লবণ ৪০ টাকায় কিনলেও কক্সবাজারের লবণচাষীরা কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না, যা চরম বৈষম্যের উদাহরণ। অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতার অভাবে লবণ আমদানির সিদ্ধান্তে দাম কমে যায়, পরে বিএনপির অনুরোধে আমদানি বন্ধ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, এখন ধীরে ধীরে লবণের দাম বাড়বে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা আনা হবে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার অভাবের কথাও উল্লেখ করেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।