Web Analytics
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী আহমদ দুনইয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা না হলে ইরান শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে পারে। তিনি তাসনিম নিউজকে বলেন, জাতীয় দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ড্র অনুযায়ী ইরানের সব গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইরান এর আগে ফিফার কাছে ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু লজিস্টিক জটিলতার কারণে ফিফা তা নাকচ করে দেয়।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় ফুটবল বিশ্ব এখন তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।