Web Analytics
ওমানের মিনা আল ফাহাল তেল টার্মিনালে বিস্ফোরণের পর দেশটির প্রধান এই তেল রপ্তানি কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়, টার্মিনালের সিঙ্গেল-বুই মুরিং (এসবিএম) বার্থের কাছে বিস্ফোরণ ঘটে এবং এর পরপরই তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।

সূত্রমতে, এসবিএম ১ ও ২ বার্থের মধ্যে সন্দেহভাজন ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটে, যদিও হামলার সঠিক সময় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের পর বন্দরের বাইরে বেশ কয়েকটি সুপারট্যাঙ্কারকে নোঙর করা অবস্থায় দেখা গেছে, যা সাময়িক কার্যক্রম ব্যাহত হওয়ার ইঙ্গিত দেয়।

ঘটনাটি ওমানের তেল রপ্তানি অবকাঠামোর জন্য তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করেছে, তবে ক্ষয়ক্ষতি বা পুনরায় কার্যক্রম শুরু হওয়ার সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।