Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি নামাজকে দেশের শক্তি, আশা ও শান্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ধর্মীয় ইবাদতবিষয়ক একটি সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামি সমাজের অন্যতম মৌলিক দায়িত্ব হলো নামাজ এবং এটি মানুষের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম।

খামেনি বলেন, আত্মসংযম এবং ‘শয়তানের’ বিরুদ্ধে সংগ্রামে নামাজ মানুষকে অবিচল শক্তি ও সহায়তা দেয়। তাঁর মতে, নামাজ কেবল ব্যক্তিগত ইবাদত নয়; এটি সৎ ও আদর্শ ইসলামি শাসনব্যবস্থারও অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান সময়ে ইরানি জাতির সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলায় আল্লাহর স্মরণ, আশা এবং তাঁর ওপর আস্থার মাধ্যমে নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নামাজ কায়েম করো’—আল্লাহর এই বারবার উচ্চারিত নির্দেশ ইরানি জনগণের জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। সমাজে নামাজকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক করার আহ্বান জানিয়ে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে তরুণদের মধ্যে নামাজের চর্চা বাড়াতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।