Web Analytics
টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথ আবার খুলে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, সমস্যাটি শনাক্ত হওয়ার পর শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ পুনরায় চালু করা হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এফএএ যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করেছিল। সংস্থাটি জানিয়েছিল, টেলিযোগাযোগব্যবস্থার সাময়িক বিপর্যয়ের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছিল।

ডাফি বলেন, পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর ফ্লাইট পরিচালনা নির্ভর করায় সব উড়োজাহাজ একসঙ্গে চালু করা সম্ভব হবে না। শুক্রবার রাতে যত বেশি সম্ভব আটকে থাকা ফ্লাইট পরিচালনার চেষ্টা এবং শনিবার সকালে বাকি ফ্লাইট চালুর জন্য বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ করা হবে। তিনি পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে দায়ী করে এর আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।