Web Analytics
আমদানি, রপ্তানি ও অন্যান্য বৈদেশিক বাণিজ্য লেনদেনে পণ্যের প্রকৃত ও যৌক্তিক মূল্য নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পৃথক সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে প্রতিটি অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করবে এই পৃথক সেল বা ইউনিট। ব্যাংকগুলোকে তাদের কার্যক্রমের ধরন ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। নতুন নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে পৃথক সেল গঠন, মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।