Web Analytics
প্রায় দুই দশক পর আবারও ভারত থেকে আম আমদানি নিষিদ্ধ করেছে জাপান। দেশটির কোয়ারেন্টাইন কর্মকর্তারা ভারতীয় আমের পোকা নিয়ন্ত্রণ ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা পরিদর্শন সনদযুক্ত ভারতীয় আমের চালান আর গ্রহণ করা হবে না। এতে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লি জাতের প্রিমিয়াম আম রপ্তানিতে বড় ধাক্কা লাগবে।

জাপান কৃষিখাতে ক্ষতিকর পোকামাকড়, বিশেষ করে ফলমাছি ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। ফলমাছির ঝুঁকির কারণে দেশটি আগেও ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা ২০০৬ সালে তুলে নেওয়া হয়। চলতি বছরের মার্চে উত্তর প্রদেশের রেহমানপুরের একটি ভিএইচটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে জাপানি কর্মকর্তারা হিট ট্রিটমেন্ট ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পান, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

রপ্তানিকারকদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞা ভারতের কৃষিপণ্যের মাননিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর আন্তর্জাতিক আস্থা কমিয়ে দিতে পারে এবং অন্য দেশগুলোর মধ্যেও উদ্বেগ সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে আবহাওয়ার অনিয়ম ও এল নিনো প্রভাবে ফলন কমে যাওয়ায় কৃষকরা আর্থিক চাপে রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।