Web Analytics
বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বন বিভাগ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা যৌথ টহল চালানোর সময় বনদস্যুদের উপস্থিতি টের পান। তখন বনদস্যুরা গুলি চালালে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান। বন্দুকযুদ্ধের একপর্যায়ে বনদস্যুরা তাদের ট্রলার ও জিম্মি চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান।

বন বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।