Web Analytics
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সার নিয়ে অপরাজনীতি বা কালোবাজারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের কাজে জড়িতদের দলীয় পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না।

ফয়সল বলেন, কৃষকদের যাতে সারের জন্য কোনো ভোগান্তিতে পড়তে না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা ঠেকাতেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সার কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তির লাইসেন্স বাতিল করা হবে এবং দলীয় লোক জড়িত থাকলেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের স্থান নেই জানিয়ে তিনি বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়ম করলে তার দায় দল নেবে না। তিনি তরুণদের মাদক থেকে দূরে রাখা, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও জনপ্রতিনিধিরাও বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।