Web Analytics
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৪ সালে ফিফার নির্ধারিত বেতন-ভাতার বাইরে ২০২৬ বিশ্বকাপের আয়োজক প্রতিষ্ঠান এফডব্লিউসি-২০২৬ থেকে ১৭ লাখ ২০ হাজার ডলার নিয়েছেন বলে তথ্য প্রকাশ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২১ কোটি টাকা। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ আইআরএস ও দ্য টাইমসের নথি অনুযায়ী, ২০২৪ সালে ফিফা ও বিশ্বকাপ আয়োজক প্রতিষ্ঠান মিলিয়ে ইনফান্তিনোর আয় ছিল প্রায় ৬৫ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় ৮০ কোটি টাকা। তবে ফিফার বার্ষিক আর্থিক প্রতিবেদনে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকার কোনো উল্লেখ ছিল না।

ফিফার ৪৩ নম্বর অনুচ্ছেদে শীর্ষ কর্মকর্তাদের সব আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বললেও ফিফা তা অস্বীকার করেছে। এর আগেও বিশ্বকাপের মালিকানা বিক্রি এবং ডোনাল্ড ট্রাম্পের চাপে ফুটবলারের শাস্তি স্থগিতের অভিযোগে ইনফান্তিনো সমালোচিত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।