Web Analytics
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা এবং আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, মূল্যায়ন শুধু পদ-পদবির ভিত্তিতে হওয়া উচিত নয়; জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের কঠিন সময়ে রাজপথে ভূমিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তিনি জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব মোজাফফর রহমান আলম সঞ্চালনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।