Web Analytics
ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন অভিযোগ করেছেন, ইরান যুদ্ধের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ‘জিম্মি’। শনিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প একজন স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী নন, বরং নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রে তার সমর্থকদের প্রভাবে কাজ করছেন। কার্লসনের দাবি অনুযায়ী, ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু তা থেকে বের হতে পারছিলেন না এবং নিজের ইচ্ছার বিরুদ্ধেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ৮ এপ্রিল ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করে, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। কার্লসনের মতে, ইসরাইলের উদ্দেশ্য ছিল আলোচনার পথ বন্ধ করে ইরানকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। ট্রাম্পের প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা না করার সিদ্ধান্তকে তিনি ‘দাসত্ব’ হিসেবে বর্ণনা করেন।

টাকার কার্লসন দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ গণমাধ্যম সহযোগী হিসেবে পরিচিত এবং ২০২৪ সালে ট্রাম্পের ওপর হামলাকে তিনি ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ বলেছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।