Web Analytics
প্রতিবেদন অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় ও আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তি ডা. জোনায়েদ শফি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অন্তত ২৬টি মামলা তদন্তাধীন রয়েছে, যার মধ্যে দুদক দুটি মামলায় চার্জশিট দাখিল করেছে। চট্টগ্রাম আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বিএফআইইউ তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডা. জোনায়েদ এখন বিএনপিপন্থি পরিচয়ে দেশে ফেরার চেষ্টা করছেন এবং বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশে ফিরে আত্মসমর্পণ করে অসুস্থতার অজুহাতে জামিন নেওয়ার পরিকল্পনা তার রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ব্যাংক ও পুঁজিবাজার থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডা. জোনায়েদের বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।