Web Analytics
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির টহল দল মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উজ্জ্বল চন্দ্র দেব, মোশারফ হোসেন ও রাহুল, যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন গ্রামে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে ৫০০ টাকা, ৩০০ রুপি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন জানিয়েছে, মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।