Web Analytics
ইরান ইস্যু সমাধান হলে যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতির দিকে পূর্ণ মনোযোগ দেবে বলে জানিয়েছেন এক মিশরীয় উচ্চপদস্থ কূটনীতিক। আলজাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে আড়াল করে রেখেছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ওয়াশিংটন গাজা আলোচনায় নতুন করে চাপ দেবে।

কূটনীতিক আরও জানান, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইলের প্রতিশ্রুতি নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের যে দাবি রয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগ মূলত তারই পরিপ্রেক্ষিতে নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, ইরান চুক্তি সম্পন্ন হওয়ার পর গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।