জাতীয় সংসদে উত্থাপিত সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলটি বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী হিসেবে বর্ণনা করেছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল সাড়ে চারটায় এ কর্মসূচি হবে। আয়োজন করছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। একই ইস্যুতে এর আগে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় এমপিরা।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।