Web Analytics
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সামরিক অভিযানের কারণে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। শনিবার ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন।

কাটজ বলেন, বর্তমানে হেবরনে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো অভিযান চালাচ্ছে। তিনি বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ২ হাজার বলে উল্লেখ করেন, তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বিষয়ে বা অভিযানের সময়কাল নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, হেবরনে হামাস-সংক্রান্ত সব বিষয়ে ব্যবস্থা নেওয়া শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুতদের নিজ নিজ এলাকায় ফিরতে দেওয়া হবে না। প্রতিবেদনে অভিযান শুরুর নির্দিষ্ট সময় কিংবা বাসিন্দারা কবে ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।