Web Analytics
প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলের ভিত্তিতে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন হার বিভাগীয় শহর, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন হারও এতে পুনর্নির্ধারিত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত দৈনিকের ৬ হাজার থেকে ৭ হাজার প্রচারসংখ্যায় বিজ্ঞাপন হার ৪৫০ টাকা, আর এ শ্রেণিতে সর্বোচ্চ হার ১ হাজার ১০০ টাকা। অন্য বিভাগীয় শহরের দৈনিকে ৪ হাজার থেকে ৫ হাজার প্রচারসংখ্যায় হার ৪২০ টাকা এবং সর্বোচ্চ ৮৫০ টাকা। জেলা শহর ও অন্যান্য অঞ্চলের দৈনিকে ৩ হাজার থেকে ৪ হাজার প্রচারসংখ্যায় হার ৪০০ টাকা, যার সর্বোচ্চ সীমা ৮০০ টাকা।

পরিপত্র অনুযায়ী, প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে নির্ধারিত হারে সরকারি বিজ্ঞাপনের মূল্য বাড়বে, তবে প্রতিটি শ্রেণির জন্য সর্বোচ্চ সীমা থাকবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর হারও নতুন করে নির্ধারণ করা হয়েছে। জেলা শহর ও অন্যান্য এলাকার একই ধরনের প্রকাশনার জন্যও নতুন হার নির্ধারিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।