Web Analytics
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বিস্ফোরণের পর হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মন্ত্রণালয় জানায়, আহতদের সংখ্যা নিশ্চিত হওয়ার পর তা ঘোষণা করা হবে। শনিবার সকালে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইসরাইল ইরানে হামলা চালায়। এক মার্কিন কর্মকর্তা জানান, এই হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করেছে। রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ফার্স বার্তা সংস্থা জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরান জানিয়েছে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের এই হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়া হবে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।