Web Analytics
নতুন সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়ে ওয়াশিংটন ও তেহরানের মতপার্থক্য কমাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের প্রস্তাব দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ইরান রাজি হলে আগামী সপ্তাহে কাতার বা তুরস্কে বৈঠক হতে পারে।

চিঠিটি প্রকাশ করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এতে কোনো নির্দিষ্ট শান্তিচুক্তির শর্ত নেই; বরং সমঝোতার সুযোগ যাচাইয়ে আলোচনার কাঠামো তৈরির প্রস্তাব রয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা রোববার রেজায়ির কাছে চিঠি পৌঁছে দেন। ইরানের এক কর্মকর্তা বলেছেন, দেশটির নেতারা প্রস্তাবটি ইতিবাচকভাবে নিয়েছেন, যদিও সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কূটনীতিকে সফল হওয়ার সুযোগ দিতে চায়, তবে দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনী প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চিঠিটি মূলত ইরানে চিকিৎসাসামগ্রী পৌঁছাতে সহায়তা নিয়ে লেখা হলেও ভ্যান্সের উদ্যোগে তাঁর অনুমোদন ছিল। তিনি উপসাগরীয় মিত্রদের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সম্ভাব্য স্বল্পমেয়াদি কিন্তু তীব্র অভিযানের বিষয়ে সতর্কও করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।