Web Analytics
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর বিএনপি সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মসজিদের কর্মীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করেছে। শুক্রবার রাতে পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

শোকজ নোটিশে বলা হয়, মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলে রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টাকা ফেরত দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেতারা তদন্ত করেন এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পান। মুয়াজ্জিন নূর আমীনের অভিযোগ, রঞ্জু প্রথমে তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন, পরে ৩০ হাজার টাকায় তালিকাভুক্তির কথা বলেন। রঞ্জু অভিযোগ অস্বীকার করে নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।