Web Analytics
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ৩ জুলাই ভোরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি ওই ১০ জনকে আটক করে। তাদের মধ্যে দুইজন পুরুষ ও আটজন নারী ছিলেন।

৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে দেখা যায়, তাদের কারও কাছে বৈধ বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নেই। পরে ভোরেই তাদের সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

ঘটনাটি সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের ধারাবাহিক তৎপরতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।