মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ৩৩ হাজার ৯১১ ভোট, এনসিপি প্রার্থী প্রীতম দাস ৪ হাজার ৮৭৫ ভোট, মই প্রতীকের প্রার্থী আবুল হাসান ৯৬৯ ভোট এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী জরিফ মিয়া ৯১০ ভোট পেয়েছেন।
একই আসনে অনুষ্ঠিত ‘হ্যাঁ-না’ ভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৯২৭ ভোট এবং ‘না’ পেয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৮ ভোট। মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদ উজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ফলাফলে মৌলভীবাজার অঞ্চলে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে নির্বাচনী ফলাফল থেকে প্রতীয়মান।