Web Analytics
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে প্রস্তুত। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং আবারও সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি করতে প্রস্তুত রয়েছে।

পুতিন জানান, সংঘাতে জড়িত সব পক্ষই প্রথমে ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে দাবি জানায় যে ইউরেনিয়াম কেবল যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পর ইরানও নিজেদের অবস্থান কঠোর করে। পুতিন বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে।

তিনি আশা প্রকাশ করেন যে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।