Web Analytics
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে। এতে আরও দুইজন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, ইখলাস খাঁ সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও আরোহী ইসানুর কাজী (১৬) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ইখলাস খাঁর অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি মারা যান।

গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।