Web Analytics
রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধ কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানান, পরিচিত ব্যক্তিরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

হত্যার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে কেরানীগঞ্জ থেকে মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আকতার হোসেন, মো. মুন্না, মিরাজ ফকির ও নয়ন ওরফে খোকন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, আকতার ও আসাদুলের মধ্যে আগের মারামারি ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল, যা হত্যার কারণ হয়।

নিহতের চাচাতো বোন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ জানিয়েছে, আসাদুলের নামে ছয়টি মামলা রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে চেকপোস্ট ও অভিযান জোরদার করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।