Web Analytics
যশোরের চৌগাছায় শুক্রবার সকালে ও বিকেলে পৃথক অভিযানে মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সকালে র‌্যাব-৬ এর একটি দল কপোতাক্ষ ব্রীজের ওপর একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার কাগমারি গ্রামের শ্রী চিরনজিৎ কুমার এবং মোহাম্মদপুর গ্রামের বাবলুর রহমান। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

বিকেলে দশপাকিয়া গ্রামের ইটের রাস্তার উপর থেকে ৪১ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিয়ার রহমান এবং পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের রিপন হোসেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযান যশোর অঞ্চলে মাদকবিরোধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।